সাম্প্রতিক....
Home / জাতীয় / জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই।

রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া ও জাগপা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে শফিউল আলম প্রধানের বাড়ির দিকে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া শফিউল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শফিউল আলম প্রধান ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।

সূত্র:deshebideshe.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.