সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জাগ্রত জালালাবাদ সংগঠনের টি-শার্ট উন্মোচন ও প্রবাসী উপদেষ্টাদের সংবর্ধনা

জাগ্রত জালালাবাদ সংগঠনের টি-শার্ট উন্মোচন ও প্রবাসী উপদেষ্টাদের সংবর্ধনা

http://coxview.com/wp-content/uploads/2021/11/Jagrata-Jalalabad-Sagar-20-11-21-1.jpg

জাগ্রত জালালাবাদ সংগঠনের টি-শার্ট উন্মোচন ও প্রবাসী উপদেষ্টাদের সংবর্ধনা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদের অনন্য অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন “জাগ্রত জালালাবাদ” টি-শার্ট উন্মোচন হল ও সংগঠনের প্রবাসী উপদেষ্টা নুরুল আমিন এবং জাহেদুল ইসলামকে সংবর্ধিত করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ইদ্রিসপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে টি-শার্ট এবং সংবর্ধনা অনুষ্ঠান সভাপতি এডভোকেট মোবারক সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন, জাগ্রত জালালাবাদের উপদেষ্টা মোহা: জাকারিয়া, মাষ্টার সিরাজুল হক, ডাক্তার জসিম উদ্দিন, মেম্বার সাইফুল হক, মেম্বার আরমান উদ্দিন, যুবনেতা মামুন সিরাজুল মজিদ, যুবনেতা মিজানুল হক, কামাল হোসাইন, গিয়াস
উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, মোরশেদুল হক, মোঃ ফয়সাল।

http://coxview.com/wp-content/uploads/2021/11/Jagrata-Jalalabad-Sagar-20-11-21-3.jpg

জাগ্রত জালালাবাদ সংগঠনের টি-শার্ট উন্মোচন ও প্রবাসী উপদেষ্টাদের সংবর্ধনা

এতে অন্যদের মাঝে ছিলেন, নাছির উদ্দিন, কাওসার উদ্দিন, আবছার কামাল, এনামুল হক, নুরুল আলমসহ সংগঠনের সদস্যবৃন্দরা।

প্রবাসী উপদেষ্টা নুরুল আমিন এবং জাহেদুল ইসলামের কাছে সংগঠনের নেতৃবৃন্দ অতীতের মতো পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাগ্রত জালালাবাদ সংগঠনটি সামাজিক এবং মানবিক কাজের প্রশংসায় পঞ্চমুখ। এ ধরনের কাজ অব্যাহত থাকার বিষয়েও মতামত ব্যক্ত করা হয়।

সংগঠন সভাপতি ও সাধারন সম্পাদক সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এই মহতী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.