সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষ্যে চকরিয়ায় আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষ্যে চকরিয়ায় আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় আনন্দগণ পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল ১০টায় বিভিন্ন প্লেকার্ড, ঘোড়ার গাড়ি নিয়ে, ঢাক-ডোল বাজিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

এতে আরো বক্তব্য রাখেন- চকরিয়া ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটু, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমানসহ প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.