
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সনদ পেয়েছেন কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত।
২৯ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। এতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর কৃতিত্বের সনদ গ্রহণ করেছেন সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান খুরশীদুল জন্নাত।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দও বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.