সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাতীয় শ্রমিকলীগ, বৃহত্তর ঈদগাঁও বাবুর্চি ইউনিট শাখার জরুরী সভা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিকলীগ, বৃহত্তর ঈদগাঁও বাবুর্চি ইউনিট শাখার জরুরী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

জাতীয় শ্রমিকলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপ জেলার আওতাধীন বৃহত্তর ঈদগাঁও বাবুর্চি শাখা কর্তৃক আয়োজিত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন সকালে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এহছানুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ঈদগাঁও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা।

স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহেদ বাবুর্চি। বক্তব্য রাখেন, নুরুল আলম, জুবাইর, আবদু সালাম, জামাল, পুতু, আমির হামজা বাবুর্চিসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন শ্রমিকনেতা আলমগীর বাংলাসহ প্রায় অর্ধ শতাধিক বাবুর্চির

উল্লেখ্য যে, গত ১জুন বাবুর্চি শ্রমিকলীগ ঈদগাঁও ইউনিটের কমিটি অনুমোদন দেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। কমিটিতে সভাপতি করা হয়েছে মনজুর আলম বাবুর্চি, সহ সভাপতি জুবাইর বাবুর্চি, মনির বাবুর্চি, সাধারণ সম্পাদক এহেছানুল্লাহ বাবুর্চি, সাংগঠনিক সম্পাদক জাহেদ বাবুর্চিসহ ১১সদস্য বিশিষ্ট একটি কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.