সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / জাপান বিশ্ববিদ্যালয় থেকে ঈদগাঁওর শফিকের পি.এইচ.ডি ডিগ্রী অর্জন

জাপান বিশ্ববিদ্যালয় থেকে ঈদগাঁওর শফিকের পি.এইচ.ডি ডিগ্রী অর্জন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান শফিকুর রহমান পিএইচডি ডিগ্রী অর্জন করছে। ২৬শে সেপ্টেম্বর জাপানের কানাজাওয়া বিশ্ব বিদ্যালয় তাকে আনুষ্ঠানিক পি.এইচ.ডি. ডিগ্রী (ডক্টরেট অব ফিলোশপী) প্রদান করেন।

তিনি ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার হাজী ছৈয়দ আলমের ছেলে ও কলামিস্ট প্রয়াত
সাংবাদিক অধ্যাপক মালিক সোবহান ভাগিনা।

গবেষনা অভিসন্দর্ভ: পরিবেশ বান্ধব ম্যাটে রিয়াল ব্যবহার করে দুষিত মাটি থেকে বিষাক্ত ধাতু আর্সেনিক দূরীকরণে টেকসই পদ্ধতি উদ্ভাবন। শিক্ষা জীবনে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে ২০০৫ এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে (রসায়ন বিভাগ) অনার্স ও মাস্টার্স পাশ করেন।

জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে পিএইচডি শুরু করেন ২৬ সেপ্টেম্বর ২০২২ পি.এইচ.ডি শেষ করেন। এছাড়া শফিক ২০১৮ সালের মার্চে জার্মানির বিখ্যাত রুহর বিশ্ববিদ্যালয় বকুম থেকে রসায়ন বিজ্ঞানে কৃতিত্বের সাথে তার দুই বছর মেয়াদী দ্বিতীয় মাস্টারস ডিগ্রী অর্জন করেন।
ড. শফিকের পি.এইচ.ডি গবেষণার কাজ দুইটি বিশ্ববিখ্যাতও বনেদী জার্নালে প্রকাশিত হয়েছে। পি.এইচ. ডি গবেষণায় গুরুত্বপূর্ণ তত্ব উত্থাপন ও অবদানের জন্যে কানাজাওয়া বিশ্ববিদ্যালয় তাকে সম্মানজনক প্রেসিডেন্ড এ ওয়ার্ড প্রদান করেন।

এছাড়া তিনি জার্মানি, তুরস্ক, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি, সুইজারল্যান্ড, পর্তুগাল, থাইল্যান্ড, দুবাই, জাপান, এবং হংকং সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি বর্তমানে শফিক কানা জাওয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

ড. শফিকুর রহমান এই পি.এইচ.ডি যাত্রায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে প্রফেসর, ইসমাইল স্যার, ল্যাবমেট, বন্ধু-বান্ধব, পরিবার, বাবা-মা, ভাইবোন, এবং কানাজাওয়া বাঙালি পরিবারের সকল সদস্যদের কৃতজ্ঞতা জানান। পিএইচডি অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.