এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া:
কক্সবাজার জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির আহবায়ক কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি ও সদস্য সচিব এডভোকেট মোঃ তারেক’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ কক্সবাজার জেলা জাতীয় পার্টির কমিটি পূর্ণগঠন করেন। পূর্ণগঠিত কমিটির আহবায়ক কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি ও সদস্য সচিব এডভোকেট মোঃ তারেক এবং অন্যান্য নেতৃবৃন্দের সম্মানে ১২নভেম্বর বৃহস্পতিবার কক্সবাজারের অভিজাত হোটেল কল্লোলে আয়োজিত সংবর্ধনা কর্মসূচীতে পেকুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির নেতাকর্মীরা যোগদান করেন।
পরে, উক্ত আড়ম্বর আয়োজনে পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক পেকুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব হোসাইন শহিদ সাইফুল্লাহ এম.ইউ.পি কক্সবাজার জেলা জাতীয় পার্টির নবাগত আহবায়ক (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি ও সদস্য সচিব এডঃ তারেককে ফুলেল শুভেচ্ছা জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.