
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হামলায় জড়িতদের ধরার নির্দেশ দিয়েছেন।
৩ মার্চ, শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাধীন মুহম্মদ ড. জাফর ইকবালের নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী।
এর আগে বিকেল সাড়ে ৫টার পরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাফর ইকবালের ওপর হামলা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দুদিনব্যাপী ‘ইইই ফেস্টিভ্যাল-২০১৮’-এর সমাপনী অনুষ্ঠান চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন মুহম্মদ জাফর ইকবাল।
হামলার শিকার জাফর ইকবালকে প্রাথমিকভাবে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছুরিকাহত এই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।
সূত্র:মুহম্মদ আকবর-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.