সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / জালভোটে বাধা দেয়ায় মারধর : লামায় সরই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

জালভোটে বাধা দেয়ায় মারধর : লামায় সরই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

http://coxview.com/wp-content/uploads/2021/11/press-conference-Election-Rafiq-11.11.2021-2.jpg

সরকারদলীয় প্রার্থী ও লোকজনের হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হানিফ।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

জালভোট, ভোট কারচুপি, কেন্দ্র দখল, কেন্দ্র থেকে প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া এবং স্বতন্ত্র প্রার্থী মাোঃ আবু হানিফকে মারধরের প্রতিবাদে “ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১” থেকে লামা উপজেলার সরই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাোঃ আবু হানিফ এর ভোট বর্জন করেছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে লামা রিপার্টার্স ক্লাবের হলরুমে এই সাংবাদিক সম্মেলন করে এই প্রার্থী।

http://coxview.com/wp-content/uploads/2021/11/Abu-Hanif-Election-Rafiq-11.11.2021-1.jpg

সরকারদলীয় প্রার্থী ও লোকজনের হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হানিফ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সকাল ৮টা থেকে ভোট শুরু হয় ৯টা পর্যন্ত সুন্দর ভোট গ্রহণ চলে। তারপর থেকে সরকার দলীয় লোকজন ৮টি কেন্দ্রে (১ থেকে ৮নং) দখল করে জালভোট দেয়া শুরু করে। সকাল সাড়ে ৯টায় আমি ৬নং ভোট কেন্দ্র কম্পনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হই। সেখানে সরকার দলীয় লোকজন জাল ভোট ও ব্যালটে সীল মারছিল। আমি উপস্থিত হলে প্রথমে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ইদ্রিছ কোম্পানী আমাকে থাপ্পর মারে। পরে তার লোকজন জড়ো হয়ে আমাকে মারধর করে ও গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। আমি বিষয়টি আইন শৃংখলা বাহিনীকে জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি।

তিনি আরো বলেন, ৬ ও ৭নং ২টি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। আর বাকী কেন্দ্রে গুলো থেকে সকাল ৯টার পর আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটের কোন পরিবেশ না থাকায় এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারায়, আমাকে মারধর করা ও আমি নিরাপত্তাহীনতার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ বর্জন করলাম। এছাড়া আমি সরই ইউনিয়নে পুণরায় নির্বাচন হওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

উল্লখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর) বান্দরবানের লামা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। এই ঘটনা ছাড়া তেমন কোন ঘটনা ছাড়া বাকী ৬টি ইউনিয়নে সুষ্ঠু পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.