সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / জালালাবাদের ফোরকানসহ দুইজনকে আটক করলো পুলিশ

জালালাবাদের ফোরকানসহ দুইজনকে আটক করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের জালালাবাদের ত্রাস ফোরকান আহমদ সহ দুইজন আটক করলো ঈদগাঁও পুলিশ। ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে মিয়াজী পাড়া থেকে আটক করা হয়। আটককৃত ফোরকান ইউনিয়নের পুর্ব মিয়াজী পাড়ার মৃত ছৈয়দ আলমের ছেলে। অপর দুইজন সাইফুল ইসলাম খামার পাড়ার মৃত এনতাজ আহমদের ছেলে ও মনছুর আলম একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে বলে জানা গেছে।

সূত্র মতে, তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফোরকান আহমদের গোপন তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ফোরকানের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে প্রকাশ।

তদন্ত কেন্দ্রে ইনচার্জ আসাদুজ্জামান উপরোক্ত ঘটনার সতত্য নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.