সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদে চিকিৎসক শাহ আলম’র ইন্তেকাল : ঐক্য পরিবারের শোক

জালালাবাদে চিকিৎসক শাহ আলম’র ইন্তেকাল : ঐক্য পরিবারের শোক

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা নিবাসী মরহুম ডা. আলী আজগরের মেঝ ছেলে এবং ঐক্য পরিবারের এডমিন পল্লী চিকিৎসক রেহেনা নোমান কাজলের মেঝভাই ডা. শাহ আলম মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ১৫ই ডিসেম্বর বিকাল পৌণে ৪টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনী জটিলতাসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ডা.শাহী আলম মৃত্যুকালে স্ত্রী ও কন্যা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে ব্রেন স্ট্রোক করে ডা. শাহী আলম নিজ বাসভবণের বাথরুমে পড়ে যান এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। ওই সময় দ্রুত তাকে ঈদগাঁও’র একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌণে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সদা হাস্যোজ্জ্বল, অমায়িক ও সদালাপী শাহী আলম দীর্ঘদিন ঈদগাঁও বাজারে নিজ সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে বৃহত্তর ঈদগাঁও অঞ্চলে নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সাথে ভেটেনারী চিকিৎসা সেবা দিয়ে এসেছেন। পরে তার কর্মস্থল শুক্কুর দোকানে স্থানান্তরিত করে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

তার মৃত্যুতে ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.