
এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ৬ জুন বিকাল পাঁচটার দিকে জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়াস্থ মনজুর মৌলভীর দোকান এলাকায় এক মোবাইলের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে বসা ও চাঁদা দাবী করাকে কেন্দ্র করে মোহাম্মদ চৌধূরী ও এরশাদের মধ্যে প্রথমে তর্কাতর্কী হয়। পরে স্থানীয় নুরুল হকের বাড়ীর সামনে এরশাদ ও রুবেল বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে একই এলাকার মৃত ইদ্রিচের পুত্র মোহাম্মদ চৌধুরী (২৮)কে। পরক্ষণে ছুরিকাঘাতকারী সাবেক মেম্বার নুরুল হকের পুত্র এরশাদ ও ছাবের আহমদের পুত্র রুবেল দ্রুত পালিয়ে যায়। আহত যুবককে লোকজন উদ্ধার করে প্রথমে ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেও ছুরিকাহত যুবকের অবস্থা আশংকাজনক হলে দ্রুত চট্টগ্রামের উদ্দেশে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপোর সাথে কথা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুরিকাঘাতকারীদেরকে আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.