
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদে ডাম্পারের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৪ই জানুয়ারী রাত আনুমানিক সাড়ে দশটার দিকে জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া সড়কের ছাতি পাড়া রাস্তার মাথায় পিক-আপের (ডাম্পার) আঘাতে একজন পথচারীর মৃত্যু হয়। তবে লোকটি ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত ব্যক্তি ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিন পাহাঁশিয়াখালীর মৃত ছাবের আহমদের পূত্র মামুনর রশিদ।
স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম রাতে ডাম্পারের ধাক্কায় পথচারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলে, ঘাতক ডাম্পারটি এলাকার লোকজন রেললাইন এলাকা থেকে আটক করে থানায় সোর্পদ করেন।
ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলাম ডাম্পারের ধাক্কায় নিহত ব্যক্তিটি ইসলামাবাদের পাহাঁশিয়াখালী মামুন বলে জানায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.