
প্রতিকী ফটো
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে পুকুরে ডুবে এক কন্যাশিশু মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। ২৪ নভেম্বর সকাল দশটার দিকে ইউনিয়নের খামার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত্যুবরণ করা শিশুটি নাম আসফিয়া জান্নাত। বয়স মাত্র দেড়বছর। সে খামার পাড়ার মোহাম্মদ আলীর মেয়ে বলে জানা যায়।
প্রাপ্ত তথ্য মতে, অন্য শিশুদের সাথে খেলা করার সময় শিশুটি সকলের অগোচরে পুকুরে পড়ে যায় ও কিছুক্ষণ পর মৃতদেহ ভেসে উঠে পানিতে। একইদিন বাদে জুমা খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় ওয়ার্ড মেম্বার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয় -স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.