
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ সওদাগর পাড়ার প্রবীন মুরব্বী আলহাজ আলী মিয়া সওদাগর (৯০) আর নেই। তার নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে।
তথ্যমতে, ৩১ মার্চ রাত ১১ টার দিকে সওদাগর পাড়াস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না……. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ কন্যাসহ নাতী-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আলী মিয়া দৈনিক কক্সবাজার বাণীর ঈদগাঁও প্রতিনিধি ও ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সদস্য মফিজুল ইসলাম মফির চাচাত দাদা বলে জানা যায়।
১ এপ্রিল দুপুর ২ টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার এ জানাযায় বিপুল সংখ্যক লোকজন সমবেত হন। এ জানাযায় ইমামতি করেন ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ জহিরুল ইসলাম।
এদিকে এ প্রবীণ মুরব্বীর মৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন – ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম. আবু হেনা সাগর, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দীন আরফাত, সদস্য শফিউল আলম আজাদ, এম. সরওয়ার সিফা, এইচ.এম রুস্তম আলী, নেজাম উদ্দীন, মিজবাহ উদ্দীন, রফিকুল ইসলাম লিটনসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.