সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / জালালাবাদে মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

জালালাবাদে মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

School Edgong 13-4-2016
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ১৩ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক চৌধুরী।

সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন – লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক, মোঃ আবু শামীম, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক জসিম উল্লাহ মিয়াজী, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঈদগাঁওর চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, জালালাবাদের চেয়ারম্যান প্রার্থী ও সমাজ সেবক নুরুল আলম। অন্যদের মাঝে ছিলেন – জেলা যুবলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, সাবেক ছাত্রনেতা সেলিম উল্লাহ, সমাজ সেবক হাজী ছৈয়দ আলম, ঈদগাঁও ২নং ওয়ার্ড এমইউপি ছুরত আলম, ব্যবসায়ী ছব্বির আহমদ, পরিবহন নেতা মনজুর আলম, বজলুর রশিদ, ব্যবসায়ী ও সমাজ সেবক শওকত আলম এবং সাইফুল ইসলাম।

শিক্ষকদের মাঝে ছিলেন প্রধান শিক্ষক জসিম উদ্দীন, আবদুল আজিজ, মামুনুর রশিদ, এমরানুল হক, আনোয়ারুজ্জামানসহ অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে উত্তর মাইজ পাড়ার আহমদ নবী, জালালাবাদ ইদ্রিছ পুরের মোহাম্মদ ইছমাইল ও সাবেক প্রকৌশলী আমিরুল ইসলামকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।

অতিথিবৃন্দরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই প্রাইমারী জীবনে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে মান সম্মত পাঠদানের মাধ্যমে মানুষ হিসাবে গড়ে তোলার আহবান জানান শিক্ষকদের প্রতি। তারা একদিন মানুষের মত মানুষ হয়ে দেশ সেবার কাজে নিয়োজিত হবে এমনটাই আশাবাদী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.