এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ তানযীলুল কোরআন মডেল হেফজখানার দুই শিক্ষার্থীদেরকে হাফেজের প্রথম ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ই জুলাই সকাল দশটায় ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার পাশ্ববর্তী তানযীলুল কোরআন হেফজ খানায় শিক্ষার্থীদের মাঝে ছবক প্রদান করছেন- মাইজপাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি হাফেজ নুরুল আমিন।
উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা নুর আহমদ, জালালাবাদ ইউপির সাবেক মেম্বার জাকারিয়া, ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন, সাংবাদিক এম আবু হেনা সাগর, প্রবাসী গিয়াস উদ্দিন, ব্যবসায়ী ইসলাম, এই হেফজখানার শিক্ষক ক্বারী হাফেজ নোমান ও জাকের।
এসময় হাফেজের ছবক নেয়া শিক্ষার্থী জুনাইদ ও ইমরানসহ হেফজখানার অর্ধশতাধিক ছাত্ররা অংশ নেন।
ছবক অনুষ্ঠান পরবর্তী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.