
বার্তা পরিবেশক :
বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আগামী দিনের ভবিষ্যত নাজনীন সরওয়ার কাবেরীর সাথে ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রামু উপজেলার জোয়ারিয়ানালাস্হ বাড়ীতে ঈদগাঁওর তরুণ প্রজন্মের সংবাদকর্মীদের সংগঠন রিপোর্টাস সোসাইটির নেতৃবৃন্দরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
তিনি বলেন, ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করার মনমানসিকতা থাকতে হবে। আগামীতে এলাকা ও সমাজের উন্নয়নে নেতৃত্বের পরির্বতন ঘটাতে হবে। তিনি নির্যাতিত, অসহায় পরিবার, সমাজ ও মানবের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় সাথে ছিলেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর (দেশ বিদেশ, কক্সভিউ ডটকম), সহ সভাপতি এম শফিউল আলম আজাদ (দৈনিন্দিন), সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের ককসবাজার), যুগ্ম সম্পাদক এইচ এম রুস্তম আলী (রুপালী সৈকত), সদস্য রফিক উদ্দিন লিটন (হিমছড়ি), এম ছরুয়ার শিফা ( রুপসী গ্রাম), মিজবাহ উদ্দিন (ককসবাজার ৭১), নেজাম উদ্দিন (কক্স বার্তা ডটকম) এবং রামুর সংবাদকর্মী আবদুল মালেক সিকদার। সাক্ষাত শেষে ভোজন পরিবেশন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.