
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান অকাল প্রয়াত আলমগীর চৌধুরী হিরুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর ঈদগাঁও ইউনিয়নের উক্তর মাইজ পাড়াস্থ মরহুমের নিজবাড়ীতে সকালে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। দুপুরে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন- ছাত্রনেতা শাহরিয়ার সেজান, জাহেদ ইকবাল হাসিব, ইমরান, মামুন, সায়েম, আজিম, ফরিদ, রবি, ইফতি, সিফাত, জাওয়ান, ফাহাদসহ আরো অনেকে।
মরহুম আলমগীর চৌধুরী হিরুর কবরস্থানে দোয়া মাহফিলসহ বিশেষ মোনাজাত পরে আওয়ামী পরিবারে অন্যতম নেতা হিরুর মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুষ্পমাল্য অর্পন করেন। পরে তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, ২০১১ সালের ১১নভেম্বরে তাঁর মৃত্যু হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.