নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নীতি নির্ধারক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল করার লক্ষে তরুণ প্রজন্ম দল, কক্সবাজার জেলা শাখার নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি চলতি মাসের ১১ আগষ্ট অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় সংসদের সভাপতি প্রকৌশলী মুখলেস তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো: আবদুল মোমিন জনি ও সিনিয়ন যুগ্ম সম্পাদক মো: আরিফুল হক।
অনুমোদনকৃত জেলা কমিটির সভাপতি হলেন- মহেশখালীর কাইছার হামিদ মানিক, সিনিয়র সহ সভাপতি চকরিয়ার রাজু দেবনাথ, সহ সভাপতি মহেশখালীর জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঈদগাওর মামুন সিরাজুল মজিদ, সিনিয়ন যুগ্ম সম্পাদক রামুর জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহেশখালীর নুরুল আবছার, কুতুবদিয়ার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পেকুয়ার আরিফুল ইসলাম খান, সহ সাংগঠনিক সম্পাদক চকরিয়ার মামুনর রশিদ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.