সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলা যুবলীগের সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে ঈদগাঁওতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা যুবলীগের সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে ঈদগাঁওতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

আগামী ২৯ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার জেলা শাখার সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে ২৫ মার্চ রাত সাড়ে আটটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী পুতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান মাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জেলা যুবলীগের সহ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, শহিদুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক জাফর আলম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ, সদর যুবলীগের সাবেক সভাপতি বদিউল আলম আমির, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক ডালিম বড়ুয়া, শহর যুবলীগ নেতা সাংবাদিক শফিউল্লাহ শফি, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ইসলামাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এম আবুহেনা সাগরসহ সদর যুবলীগের কাউন্সিলরবৃন্দ।

প্রধান অতিথি এ সভায়- যুবলীগের সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য উদাত্ত আহবান জানান এবং বিদায়ী বেলায় সকল যুবলীগ নেতাকর্মীদের কাছ থেকে রাজনৈতিক জীবনে ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.