সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জেলা সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে- সদর উপজেলা জাসদের প্রস্তুতি সভা সম্পন্ন

জেলা সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে- সদর উপজেলা জাসদের প্রস্তুতি সভা সম্পন্ন

Jashodজাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে জেলা শাখার সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ৫ নভেম্বর বিকাল ৪টায় ঈদগাঁও পাহাড়িকা কমিউনিটি সেন্টারে সদর উপজেলা জাসদের সহ-সভাপতি ছৈয়দ করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাফি আনোয়ারের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে।
উক্ত সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – সদর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম মুন্সী, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান, ব্যবসায়ী ও ঠিকাদার শাহনেওয়াজ শাহিন কোম্পানী, বাবুল কান্তি, মিঠু কান্তি, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম, মোর্শেদ মাহবুব, রাসেদুল আমির চৌধুরী, ঈদগাঁও চেয়ারম্যান প্রার্থী শওকত আলম, শামসুল আলম, সালাহ উদ্দীন কাদের, রবিউল হাসান লোটাস, সিরাজ আকবর, মিজানুর রহমান, বিপ্লব পাল, নুরুল হুদা, রফিকুল ইসলাম, কার্তিক পাল, কিশোর মল্লিক, নুরুচ্ছফা, ফায়েস চৌধুরী, সৌরভ চৌধুরী, আবু নাছের, নুরুল আমিন, গিয়াস উদ্দীন, হামিদুল ইসলামসহ আরো অনেকে।
এ প্রস্তুতি সভায় ৬ নভেম্বর জেলা জাসদের সম্মেলন তথা কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির সমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষ্যে সদর উপজেলা জাসদের পক্ষ থেকে মিছিল সহকারে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
-প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.