সরকারী চাকুরিজীবীদের বেতন-ভাতা দ্বিগুণ করায় এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বাড়ানোসহ ৫দফা দাবীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মানববন্ধন করেছে ওষুধ কোম্পানীর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোশিয়েশন (ফারিয়া)।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ফারিয়া’র কয়েক”শ সদস্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গাস্থ সমবায় মার্কেটের সামনে এই কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তরা সরকার ঘোষিত পে-স্কেলের ৭ম গ্রেড সমপরিমাণ বেতন-ভাতাদি নির্ধারণ, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ, ডিএসহ অন্যান্য ভাতা বৃদ্ধিকরণ, সাপ্তাহিক ছুটি প্রদান, চাকুরীর নিশ্চয়তা, অবসর সুবিধা প্রদানসহ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ঝুঁকি বহনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘ফারিয়া’র চকরিয়ার সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মোহাম্মদ ইয়াছিন। এছাড়াও ফারিয়া চকরিয়ার উপদেষ্টা পরিষদ, কার্যকরী কমিটি ও ফারিয়ার সর্বস্তরের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা দাবি করেছেন, সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করলেও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি হয়নি। এতে ওষুধ কোম্পানীতে কর্মরতরা পরিবার-পরিজন নিয়ে মানসম্মতভাবে বেঁচে থাকতে পারছে না। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য তাই সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.