সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টমটমকে কাভার্ডভ্যানের ধাক্কা : নারীসহ নিহত ৩

টমটমকে কাভার্ডভ্যানের ধাক্কা : নারীসহ নিহত ৩


নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় রেইনবো কুরিয়ার সার্ভিস নামের একটি কাভার্ড ভ্যান সড়কে টমটম ধাক্কা দিলে নারীসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আরও সাতজন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, হতাহতদের পরিচয় জানাতে পারেনি কেউ।

বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইনানী রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইনানী রিসোর্টের সামনে ঢাকামেট্টো-ম-১১-৪৪১৪ নাম্বারের কক্সবাজারমূখী কাভার্ড ভ্যান গাড়িটি একই দিকদিয়ে চকরিয়ামুখী ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হয়। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

চিরিংগা হাইওয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নূরে আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.