অনলাইন ডেস্ক :
আজ ব্রিসবেনের গ্যাবায় সুপার টুয়েলভের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। টি-২০ বিশ্বকাপে আজ রোববার সকাল ৯টায় ব্রিসবেনে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের।
বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তাঁর জায়গায় একাদেশ ঢুকেছেন ইয়াসির আলী রাব্বি। জিম্বাবুয়ের একাদশেও এসেছে একটি পরিবর্তন। লুক জঙ্গোয়ের জায়গায় দলে এসেছেন টেন্ডাই চাতারা।
সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়ে সেমিতে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাজেভাবে। সেমিতে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে সাকিবদের জন্যও আজকের ম্যাচ মহাগুরুত্বপূর্ণ।
পরিসংখ্যান অবশ্য কথা বলছে বাংলাদেশের পক্ষেই। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৯ বার দেখা হয়েছে দুই দলের। সেখানে বাংলাদেশ জিতেছে ১২টি, আর জিম্বাবুয়ে জিতেছে সাতটি।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ : ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্র্যাডলি ইভান্স ও ব্লেসিং মুজারাবানি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.