গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ যুবদল নেতা জহির আহাম্মদ আর নেই। ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা ১০ মিনিটের সময় এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন পরপারে। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন”। মৃত্যুকালে তার বয়স ছিল (৩৬) বছর। আজ ৩ ফেব্রুয়ারী রবিবার সকাল ৯টা ১০মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের কুলাল পাড়া এলাকার আব্দুল গফুর সওদাগরের বড় পুত্র।
আজ বাদে আছর টেকনাফ পৌরসভা ঈদগাঁহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্টিত হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার রাজনৈতিক জীবনের সহপাটিরা। এদিকে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন শ্রেনী পেষার মানুষরা বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হচ্ছেন টেকনাফ প্রেস ক্লাবের পক্ষে সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলার ও প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির, ৯নং ওয়ার্ড কাউন্সিলার নুরুল বশর নুরশাদ, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সম্পাদক জিয়াবুল হক।
এদিকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের (৯৮) ব্যাচের তার সহপাটিরা তারা হচ্ছে,যথাক্রমে শাহাদত হোসেন,আমান উল্লাহ কবির, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইয়াকুব, মোঃ রফিক, উসমান গনি, নুরুল মোস্তফা, ইফ্তেকার মাসুদ, আনছারি, মোহাম্মদ আলম, মোঃ আলী মেম্বার,আব্বাস উদ্দিন, মোহাম্মদ ইসমাইল,মোহাম্মদ হারুন, বেলাল, ছৈয়দ আলম, আবদুল আজিজসহ অসংখ্য বন্ধু ও তার দীর্ঘদিনের ফুটবল খেলার সাথীরা।
বিবৃতিদাতারা তাদের নিজস্ব শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লাহর দরবারে তার জন্য দোয়া কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.