
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
আগামী ৬ মে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভাকে গণজোয়ারে পরিণত করতে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ, অংগসংগঠন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি।
২ মে মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা মিলনায়তনে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাবেক সভাপতি একেএম মনজুরুল করিম সোহাগের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহমান বদি বলেন, জনগণের ভালবাসায় এবং বিপুল ভোটের ব্যবধানে আমি দুই দুইবার এমপি নির্বাচিত হয়েছি। সেই জনগণ আমার পাশে থাকলে এবং শেখ হাসিনার নৌকা প্রতীক আমার সাথে থাকলে আমি আবারো সাধারণ মানুষের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হবো। কিছু কুচক্রীমহল ও দলের জন্য বিপদগামী ব্যক্তিরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের ভালবাসা থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবেনা। ইনশআল্লাহ আগামীতেও জনগণের ভালবাসা, সমর্থন এবং নৌকা প্রতীক নিয়ে আবারো প্রমাণ করব উখিয়া-টেকনাফের আসনটি ‘আওয়ামীলীগের ঘাটি’।
তিনি আরো বলেন, দিন বদলের পালা নিয়ে উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে উখিয়া-টেকনাফ। সেই উন্নয়নের ধারাবাহিকতায় বিগত কয়েক বছরের ব্যবধানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে এই এলাকায়। তম্মধ্যে স্বপ্নের মেরিণ ড্রাইভ সড়কটি অন্যতম। তার পাশাপাশি মিয়ানমার-বাংলাদেশ ট্রানজিট জেটি, উখিয়া-টেকনাফ সড়কে নতুনভাবে বেশ কয়েকটি নবনির্মিত ব্রিজ, সাইক্লোন শেল্টার, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় ভবন স্থাপন, বিভিন্ন ইউনিয়নের গ্রামীন সড়কগুলো, নতুন নতুন কালভার্ট নির্মাণ, টেকনাফ টু সাবরাং সড়ক, টেকনাফ সী বীচ সড়কের উন্নয়ন কাজসহ এমন কোন এলাকা নেই শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। সেই উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ মে কক্সবাজারের আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিশাল আয়োজনের জনসভায় যোগদান করার জন্য আগমন করবে। সেই জনসভাকে গণজোয়ারে পরিণত করার জন্য টেকনাফ উপজেলা আওয়ামীলীগ, অংগসংগঠন ও জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহবান জানান।
এছাড়া উক্ত সভায় দল ও আগামী নির্বাচনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন এমপি বদি। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জহির হোসেন এমএ।
সভায় বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচকে আনোয়ার চেয়ারম্যান, শাহপরীরদ্বীপ আওয়ামীলীগের সভাপতি সোনা আলী, বাহারছড়া আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হোছন আহমদ কাউন্সিলর, এবিএম আবুল হোসেন রাজু, আমান উল্লাহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.