সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে ইয়াবাসহ আটক ২ কারবারী

টেকনাফে ইয়াবাসহ আটক ২ কারবারী

প্রতিকী ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে মাদক বিরোধী অভিযানে র‍্যাব সদস্যদের সাঁড়াশী অভিযান ফের সক্রিয় হচ্ছে।

সূত্রে জানা যায়, ১৮ জুলাই টেকনাফে পৃথক ২টি অভিযান চালিয়ে ১৪ হাজার ও দুই জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

ধৃত ব্যক্তিরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া এলাকার নুর হোসেন ছেলে মোঃ করিম, টেকনাফ পৌরসভা ৬ নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকার মৃত দীল মোহাম্মদের ছেলে মোঃ মোস্তাক।

তথ্য সূত্রে আরো জানা যায়, মৌলভী পাড়া করিমের কাছ থেকে ১০ হাজার ও কলেজ পাড়া মোস্তাকের কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এই দুটি অভিযানের সত্যতা নিশ্চিত করলেন কক্সবাজার র‍্যাব ৭ কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান। তিনি আরো বলেন মাদক পাচার প্রতিরোধ ও শীর্ষ কারবারীদের আইনের আওতাই আনতে র‍্যাব সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.