সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিক আটক

টেকনাফে ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিক আটক

টেকনাফে ইয়াবাসহ আটক ১

টেকনাফে ইয়াবাসহ আটক ১

গিয়াস উদ্দীন ভূলু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৩৭৪০ পিস ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানায়, সোমবার ভোর রাতে দমদমিয়া বিওপি চৌকির নায়েক সুবেদার আব্দুল কাদেরের নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদে চেকপোষ্টে কক্সবাজার অভিযান চালিয়ে ২ হাজার ৯১৭ পিস ইয়াবাসহ মিয়ানমার মংডু এলাকার আবুল হোসনের ছেলে আবু তাহের (১৯)কে আটক করা হয়।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৮ লাখ ৭৫ হাজার ১০০ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন।

এছাড়া সোমবার সকালে হ্নীলা বিওপি চৌকির নায়েক সুবেদার লাল মিয়ার নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদে হ্নীলা জালিয়াপাড়া নাফনদী কিনারায় অভিযান চালিয়ে ৮২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা সমূহ বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.