সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ইয়াবা ও সুপারী উদ্ধার

টেকনাফে ইয়াবা ও সুপারী উদ্ধার

Pan - (Shupari) 2গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ

টেকনাফে ইয়াবা গাঁজা ও সুপারী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানায়, শুক্রবার রাতে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার রুস্তম আলীর নেতৃত্বে জওয়ানরা টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া কে কে খালের পাশ্বের এলাকায় অভিযান চালিয়ে ২৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।

এয়াড়া একইদিন রাতে দমদমিয়া বিওপি চৌকির নায়েক হাবিবুর রহমানের নেতৃত্বে জওয়ানরা দমদমিয়া চেকপোষ্টে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায়।

অন্যদিকে একই বিওপির জওয়ানরা রাতে হ্নীলা দমদমিয়া ন্যাচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি শুকনা সুপারী উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা গাঁজা ও সুপারীর আনুমানিক মূল্য ৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা বলে জানায়। উদ্ধার সুপারী শুল্ক ষ্টেশনে এবং ইয়াবা ও গাঁজা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয় বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.