সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে ইয়াবা পাচার প্রতিরোধে চলমান যুদ্ধ অব্যাহত : ১৯দিনে বন্দুকযুদ্ধে ৭ মাদক কারবারী নিহত

টেকনাফে ইয়াবা পাচার প্রতিরোধে চলমান যুদ্ধ অব্যাহত : ১৯দিনে বন্দুকযুদ্ধে ৭ মাদক কারবারী নিহত

গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই শ্লোগানকে বুকে ধারন করে টেকনাফ উপজেলার আনাছে কানাচে চিহ্নিত মাদক কারবারীদের নির্মুল করতে অত্র উপজেলায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান যুদ্ধ অব্যাহত রয়েছে। এই যুদ্ধের কঠোর ভূমিকা পালন করছে টেকনাফ মডেল থানা পুলিশ সদস্যরা।

তথ্য সুত্রে দেখা যায়, গত কয়েক দিনের ব্যবধানে পুলিশ ও মাদক কারবারীদের গুলাগুলিতে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ইয়াবা। সেই ধারাবাহিকতায় ৭ নভেম্বর গভীর রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ী ঢালাপথ হতে এক মাদক কারবারীর পরিত্যক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ৭ নভেম্বর ভোররাতে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ী ঢালাপথ হতে পরিত্যক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত করে নিহত ব্যক্তি হোয়াইক্যং নয়া বাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর পুত্র আলী হোসেন প্রকাশ সোনা মিয়া কোম্পানী (৩৮) বলে শনাক্ত করে। লাশটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তাদের আভ্যন্তরীণ কলহের জেরধরে এই নৃশংস ঘটনার সূত্রপাত হতে পারে।

এই ব্যাপারে আইসি এসআই সুব্রত রায় জানান, রাতে গোলাগুলির শব্দ শুনে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে একটি লাশ পাওয়া যায়। এসময় কোন কিছু উদ্ধার হয়নি।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাস ঢালাপথ হতে পরিত্যক্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, তার পরিচয় শনাক্ত করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক পাচার প্রতিরোধ এবং চিহ্নিত মাদক কারবারীদের নির্মুল করতে আমাদের পুলিশ সদস্যদের চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে। কারণ মাদক কারবারে জড়িতরা দেশ ও জাতীর শত্রু তাদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশের যুব সমাজ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.