সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টেকনাফে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

কক্সবাজার জেলার সীমান্ত টেকনাফে নাফনদীর উপকূলীয় এলাকা থেকে ৩০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, শুক্রবার (২ আগস্ট) সাড়ে ৫টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড দমদমিয়া নাফনদী সীমান্তবর্তী স্থলবন্দর সংলগ্ন এলাকায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থলবন্দর কর্তৃপক্ষের নজরে পড়ার সাথে সাথে টেকনাফ থানা পুলিশকে অবগত করে। এরপর সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

এব্যাপারে লাশটি উদ্ধারকারী অফিসার এসআই মশিউর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে লাশটির পরিচয় পাওয়া গেছে তার নাম আব্দুল্লাহ তবে সে ‘রোহিঙ্গা’ তার বোন ও ভগ্নিপতি থানায় এসেছে। তার পরিচয়টি সঠিক কিনা যাচাই বাছাই করা হচ্ছে।

লাশটির ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার কক্সবাজার মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এই মৃত্যুর আসল রহস্য কি? কি কারণে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টির আসল রহস্য বের করার জন্য পুলিশের তদন্ত অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.