
প্রতিকী ছবি
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফের শাহপরীর দ্বীপে তছলিমা আক্তার(২০) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তছলিমা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনার পাড়া এলাকার শহিদ উল্লাহর স্ত্রী এবং শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের মেয়ে বলে জানা গেছে। তবে পারিবারিক সমস্যার কারনে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচেছ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনার পাড়া এলাকার শহিদ উল্লাহর বাড়ীর কক্ষের উপরের কাঠের সাথে উড়না পেছিয়ে তছলিমা আক্তার আত্মহত্যা করেছে। এই সময় বাড়ীতে কেউ ছিলনা বলে জানা গেছে।
গত কয়েক বছর আগে দুইজনের মধ্যে প্রেমের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক সন্তান জম্ম নেয়। বর্তমানে ওই সন্তানের বয়স ৯ মাস বয়স বলে জানায়। কিছুদিন ধরে স্বামী শহিদ উল্লাহ নেশাগ্রস্ত হওয়ায় তাদের সংসারে সমস্যা দেখা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনার পর থেকে বাড়ীর লোকজন পালিয়ে আত্ম গোপনে চলে যায় বলে জানায় স্থানীয়রা।
এদিকে ঝুলন্ত লাশের খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মন্জুর আলমের নেতৃত্বে একদল পুলিশ শাহপরীর দ্বীপ এলাকার ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে লাশের সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয় বলে জানায়।
তবে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মন্জুর আলম জানায়, স্থানীয় ভাবে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচেছ। এই লাশের বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের রির্পোট আসার পর এই বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.