সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক রোহিঙ্গা প্রেমিক!

টেকনাফে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক রোহিঙ্গা প্রেমিক!

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় মায়ের সাথে অভিমান করে এক রোহিঙ্গা কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলীতে নাইট্যং পাহাড়ের গাছে উঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। আত্মহননকারী কিশোর পুরাতন রোহিঙ্গা মোঃ আলম ও ফাতেমা বেগমের পুত্র মোঃ জুনাইদ (১৭) বলে জানা গেছে। এসময় পার্শ্ববর্তী এলাকার লোকজন গাছে যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ থানার এসআই জামশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় মরহুম কবির আহমদের কন্যা রোজিনার সাথে জুনাইদের দীর্ঘদিনের প্রেমঘটিত সম্পর্ক ছিল। প্রেমের কারণে রোজিনা জুনাইদকে বিয়ের প্রস্তাব দিলে জুনাইদ তার মাকে তাদের প্রেমের কথা জানিয়ে বিয়ে করতে চায়। কিন্তু জুনাইদের বয়স হয়নি বলে উল্টো ছেলেকে গালমন্দ করে বিষয়টি এড়িয়ে যায়। এতে জুনাইদ অভিমান গাছে উঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

প্রসঙ্গত: তারা দীর্ঘদিনের আগের রোহিঙ্গা। মোঃ আলম ও ফাতেমার সংসারে ২ ছেলে ও ১ মেয়ে ছিল। জুনাইদ বড় সন্তান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.