সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে গাছের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ : গাড়ীর মালিকসহ নিহত-৩ : আহত ২

টেকনাফে গাছের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ : গাড়ীর মালিকসহ নিহত-৩ : আহত ২

গিয়াস উদ্দীন ভুলু; টেকনাফ :

টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কে গাছের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেল ৩ বন্ধু। দুইজন গুরুতর আহত। কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিছানায় ছটপট করছে।

দুর্ঘটনাস্থল গিয়ে জানা যায়, ১৯ ফেব্রুয়ারী গভীর রাত আনুমানিক ২ টার দিকে টেকনাফ থেকে সাবরাং যাওয়ার সময় সড়কের একটি টারনিং পয়েন্ট ক্রস করতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে প্রাইভেট কারটি ধুমড়ে মুছড়ে ঘটনাস্থলে তিন জন মারা যায়। নিহতরা হচ্ছে পৌরসভা মাধ্যম জালিয়া পড়ার মাহবুবুর রহমান ওরফে মাবু, মৌলভী পাড়ার চালক হেলাল, আছারবনিয়া এলাকার ইসমাইল নিহত মাবু হচ্ছে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়ার নুরুল আলমের পুত্র ৷

১৯ ফেব্রয়ারী সোমবার রাত দেড়টার দিকে সাবরাং নুর আহমদ চেয়ারম্যান টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় টেকনাফ হতে সাবরাং গামী প্রাইভেট কারটি উক্ত স্থানে আসলে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হতাহতের এ ঘটনা ঘটে ৷

আহত ২জনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার হাসপাতলে নেওয়া হচ্ছে বলে ও জানা যায় ৷

হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই ৩জনের মৃত্যু হয় এবং আহত ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতলে প্রেরণ করা হয়েছে৷ আহতরা হচ্ছে জালিয়াপাড়া এলাকার নেওয়াজ ও সাবরাং পানছড়িপাড়া এলাকার রাশেল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.