
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে আবারও পুলিশের সাথে গোলাগুলির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা চার যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকরা হচ্ছে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র মোঃ ইসমাইল (২৫), একই ইউনিয়ন আমতলী এলাকার আব্দুল মালেকের পুত্র আনোয়ার হোসেন (২৫), পুর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত হাকিম মিয়ার পুত্র মোঃ আনোয়া (২৪), খারাংখালী এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ নাসির (২৩)।
তথ্য সূত্রে জানা যায়, ২৮ জুলাই (মঙ্গলবার) ভোর রাতের দিকে আটক আসামীর দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের একটি দল টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় গোপন জায়গায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে গেলে অপরাধীরা উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ৪ যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।
এদিকে পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ২টি অস্ত্র, ৫ রাউন্ড তাজা কার্তুজ, উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, সারাদেশের ন্যায় মাদক পাচার প্রতিরোধ এবং মাদক ব্যবসায়ী নির্মূল করার জন্য কক্সবাজার জেলা পুলিশের ঘোষণা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সীমান্ত উপজেলা টেকনাফবাসীকে মাদকের আগ্রাসন থেকে মুক্তি দেওয়ার জন্য পুলিশ সদস্যরা মাদক বিরোধী চলমান অভিযানকে আরো বেগবান করে কঠোর প্রদক্ষেপ গ্রহন করেছে।
তিনি আরো বলেন, মাদক কারবারে জড়িত অপরাধী যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর হস্তে দমন করতে পুলিশ সদস্যদের সাঁড়াশী এই অভিযান অব্যাহত থাকবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.