টেকনাফে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা ২ নভেম্বর বিকাল ৪টায় টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়ার পাঁচটি সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে আয়োজিত এ খেলায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি এনামুল হাছান, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, কোষাধ্যক্ষ নজির আহমদ, সদস্য রহিম উল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ, জসীম উদ্দিন, তোফাইল আহমদ এবং টুর্ণামেন্ট পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগীতায় বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ উল্লাহসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও শতশত ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।
একদিকে মোহাম্মদ তাহের বাহিনীর এসএন্ডকে সিটি ফুটবল দল ও অন্যদিকে মেহেদী বাহিনীর জীবিয়া এন্ড মাঈন ফুটবল দলের খেলা গোল শূন্য ভাবে অনুষ্ঠিত হয়। পরে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি কর্তৃক জীবিয়া এন্ড মাঈন ফুটবল দলের গোলকীপার মোঃ ইসহাককে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।
৩ নভেম্বর এফসি রাইডার্স ফুটবল দল বনাম সুপার সিটি ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.