সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে ছোট ভাইকে নৃশংসভাবে খুন করল বড়ভাই

টেকনাফে ছোট ভাইকে নৃশংসভাবে খুন করল বড়ভাই

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে ভাবীরপরকিয়া প্রেমের জের ধরে ছোট ভাইকে নৃশংসভাবে খুন করল বড়ভাই!

৩০ সেপ্টেম্বর রাত গভীর রাত় ২টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে।

তথ্য সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার সীমান্ত উপজেলার টেকনাফের সদর ২নং ওয়ার্ড জাঁহালিয়া পাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছোট ছেলে মোহাম্মদ ইসমাঈল (২৮)কে তার আপন মেঝ ভাই ফরিদ আহাম্মদ ভাবীর সাথে পরকীয়া সম্পর্ক থাকার কারণে নিজ বসত বাড়ীতে জবাই করে খুন করেছে বলে জানা যায়। নিজের ভাইকে হত্যা করার পর ঘাতক ভাই পালিয়ে গিয়েছে।

খবর নিয়ে আরো জানা যায়, হত্যাকারী নরপশু ফরিদ আহমদ সৌদি প্রবাসী এবং নিহত ইসমাইল মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

খবর শুনে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এই নির্মম হত্যা কান্ডের আসল রহস্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.