সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে জাহাজ থেকে মদ ও বিয়ার উদ্ধার : ২ পাচারকারী আটক

টেকনাফে জাহাজ থেকে মদ ও বিয়ার উদ্ধার : ২ পাচারকারী আটক


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসা পণ্যবাহি একটি বাণিজ্যিক জাহাজে অভিযান পরিচালনা করে বিপূল পরিমাণ বিদেশী বিয়ার ও মদের বোতলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ৩ জানুয়ারী রাতের প্রথম প্রহরে টেকনাফে সিজি ষ্টেশনের দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ স্থলবন্দরে আসা একটি বাণিজ্যিক জাহাজ তল্লাশী করে একটি বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ার উদ্ধার করা হয়েছে। এই মাদক গুলোর সাথে জড়িত থাকার অপরাধে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

এসময় বৈধ ব্যবসার আড়ালে অবৈধ কাজে ব্যবহার হওয়া পণ্যবাহী ১টি বাণিজ্যিক জাহাজও জব্দ করেছে কোস্টগার্ড। ধৃত মাদক পাচারকারীরা হচ্ছে, মিয়ানমার নাগরিক পাইপুতুন (৩৭), টেকনাফ সদর ইউনিয়ন কেরুনতলী এলাকার মোঃ ইসলামের পুত্র মোঃ কামাল হোসেন (৩০)।

এদিকে উদ্ধারকৃত মাদক গুলো কোস্টগার্ড অফিসে এনে গণনা করে ৮৬৪ ক্যান বিয়ার,
৪৫টি হুইস্কি মদের বোতল পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক দুই অপরাধী ও জব্দকৃত বাণিজ্যিক জাহাজটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.