সীমান্ত উপজেলা টেকনাফে তালিকাভূক্ত এক মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মোঃ ইসলাম (৪৮) বলে জানা যায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, ২৪ ডিসেম্বর বহস্পতিবার ভোর রাতে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া মানব পাচারে জড়িত ছিল।
তিনি আরও জানান, আটককৃত ইসলাম মানবপাচারের তালিকাভুক্ত। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওসি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.