
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং উপকূলে বন্দুক যুদ্ধের ঘটনায় চিহ্নিত দুই মাদক কারবারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২৮ অক্টোবর ভোররাতে উপজেলার সাবরাংয়ের উপকূলীয় এলাকাস্থ কাটাবনিয়া ঝাউ বাগানে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ পুলিশের বিশেষ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গমন করেন। এসময় মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা পিছু হটে পালিয়ে যায়। এই সময় পুলিশের এসআই রাজু, এএসআই মিঠু ও কনস্টেবল ইব্রাহীম খলিল আহত হয়।
পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে ২টি গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ, ৬টি অস্ত্র, ২৫ রাউন্ড বুলেট ও বিপূল পরিমাণ ইয়াবা বড়ি পাওয়া যায়। লাশ থানায় এনে মৃতদেহ ২টির পরিচয় শনাক্ত করে ১জন টেকনাফ পৌর এলাকার উত্তর জালিয়া পাড়ার মোহাম্মদ হাশিমের পুত্র হাসান আলী (৪৩) এবং অপরজন টেকনাফ সদরের নাজির পাড়ার নুরুল আলমের পুত্র মোঃ কামাল উদ্দিন (২৮) বলে জানা যায়। আহত পুলিশ সদস্যদের উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ সংবাদ ব্রিফিংয়ে জানান, দুইদল মাদক কারবারীর বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মাদক কারবারীরা পুলিশ লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়। ঘটনাস্থল হতে ২টি মৃতদেহ, ৬টি অস্ত্র, ২৫ রাউন্ড বুলেট ও বিপূল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.