সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে নাম্বারবিহীন বিভিন্ন প্রকার গাড়ী জব্দ ও মামলা

টেকনাফে নাম্বারবিহীন বিভিন্ন প্রকার গাড়ী জব্দ ও মামলা

Atok-2গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

টেকনাফে নাম্বার বিহীন ব্যাটারি চালিত রিক্সা, টমটম ও মোটর সাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। এছাড়া ১২টি বিভিন্ন ধরনের গাড়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার সদর ট্রাফিকের এএসপি আবু সালাম চৌধুরীর নেতৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর টিআই মোঃ বজলুর রহমান ও মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাম্বার বিহীন ৬টি ব্যাটারি চালিত রিক্সা, একটি টমটম ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এতে ১২টি বিভিন্ন ধরনের গাড়ীর বিরুদ্ধে কাগজ পত্র ত্রুটির কারনে মামলা করা হয়েছে। তবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.