
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত এলাকা টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে একটি অভিযান পরিচালনা করে ১০ হাজারসহ দুই জন ইয়াবা কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে। উক্ত অভিযানে ইয়াবা পাচারে ব্যাবহার হওয়া একটি হিনো ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও ট্রাকের মূল্য ৬০ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।
সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়ার গোপন সংবাদের নির্দেশনা মোতাবেক পরিদর্শক (ওপারেশন) মোঃ শরীফুলের নেতৃত্বে এস,আই, বোরহান, এস.আই শরিফসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক হ্নীলা দরগারছড়া নাফ ফিলিং ষ্টেশনের উত্তর পাশে প্রি-ক্যাডেট স্কুলের প্রবেশ মুখ থেকে টেকনাফ থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৬-১১০৫ নাম্বারের একটি ট্রাক তল্লাশী করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জড়িত থাকার অপরাধে আটক হয় দুই মাদক পাচারকারী। তারা হচ্ছে, বরগুনা জেলার আমতলী আঠারগাছিয়া এলাকার মোঃ ইসমাইলের পুত্র মোহাম্মদ আল আমিন (৪০), শরীয়তপুর এলাকার কালাচান বেপারীর পুত্র ইয়াবা বেপারী মনির হোসেন(২৮)।
সংবাদের সত্যতা নিশ্চিত করে (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
তিনি আরো বলেন চলমান মাদক বিরোধী অভিযানে আমাদের পুলিশ সদস্যরা ধারাবাহিক সফলতা অর্জন করে যাচ্ছে। এই অভিযানটি সেই সফলতার একটি অংশ মাত্র।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.