সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে প্রায় ৪৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

টেকনাফে প্রায় ৪৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

BGB - Giasuddin 24,04,16 news 1pic f1

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

কিছুতেই রোধ করা যাচ্ছে না মিয়ানমার থেকে আসা ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। সরকার এই মাদক পাচার বন্ধ করতে দিন দিন যতই কঠোর হচ্ছে ততই  পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে মাদক পাচার দিন দিন বেড়ে যাচ্ছে। সেই ধারা বাহিকতায় টেকনাফের বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ১ ফেব্রুয়ারী থেকে ২০ এপ্রিল ২০১৬ পর্যন্ত মালিক বিহীন প্রায় ৪৩ কোটি টাকার ইয়াবা ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। রোববার দুপুরে টেকনাফ বিজিবি সদর দপ্তরে চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্ণেল মো: তানভীর আলম খাঁন।

টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ, কেপ্টেন মুহাম্মদ আব্দুল্লাহিল মামুন, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, শুল্ক গুদাম কর্মকর্তা হারুন অর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তপন কান্তি শর্মা, থানার এসআই কাঞ্চন কান্তি দাশ।

প্রধান অতিথি বক্তব্যে বিজিবি কমান্ডার তানভির আলম খান বলেন, আমাদের দেশে মাদক উৎপাদন হয় না এই সমস্ত মাদক গুলো আসছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে। এই মাদককে আসক্ত এ দেশের যুব সমাজ, ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকা। আমাদের বিজিবি জওয়ানরা দিনরাত পরিশ্রম করে গোপন সংবাদের ভিত্তিতে মাদক গুলো আটক করতে সক্ষম হচ্ছে। তিনি আরো বলেন, মাদকদ্রব্য আটক করা আমাদের সাফল্য নয়, এই মাদক পান করে যারা আসক্ত হচ্ছে তাদেরকে রোধ করতে পারলেই এটাই হবে আমাদের সফলতা। তার পাশাপাশি মাদক পাচারকারীদের চিহ্নত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

সভা শেষে ধ্বংসকরণ অনুষ্ঠানে ৪১ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ১০০ টাকার ইয়াবাসহ, ৪১ লাখ ৮৮ হাজার ২৫০ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব ধ্বংস করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.