
প্রতিকী ছবি
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে পৌরসভায় ফের ২০ বছর বয়সী একটি যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া এলাকায়।
সূত্রে জানা যায় ৪ সেপ্টম্বর মঙ্গলবার সন্ধ্যায় বর্ণিত এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র ওসমান গণি ওরফে বাক্কায়া (২০) এক যুবক নিজবাড়ীতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে।
এরপর টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.