সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / টেকনাফে বজ্রপাতে দুইজনের মৃত্যু

টেকনাফে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন হাজমপাড়া ও সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজমপাড়া গ্রামের সোনা আলীর ছেলে রাহমত উল্লাহ (৩৫) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাইন্যাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন প্রকাশ ধইল্যা (২২)।

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, বুধবার বেলা ১১টার দিকে রহমত উল্লাহ (৩৫) নামে এক কৃষক পানের বরজের ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে ধইল্যা (২২) নামে এক যুবক সাগর পাড়ে কাজ করতে গেলে বজ্রপাতে তারও মৃত্যু হয় বলে জানান তিনি।

অপরদিকে সকাল ১০টার দিকে সাগর পাড়ে ঘুরতে যায় নুরুল ইসলামের ছেলে ধইল্যা। এ সময় বজ্রপাতে দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.