সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ডাকাত নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ডাকাত নিহত

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :
টেকনাফে গভীর রাতে রোহিঙ্গা ডাকাত দল ও র্যাবের সাথে গোলাগুলি সংঘটিত হয়েছে। উক্ত ঘটনায় আব্দুল করিম নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দু সালামের পুত্র।

তথ্য সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর রাত আড়াইটার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ট্যুরিজম পার্ক এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদে র্যাব জানতে পারে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন বরইতলি এলাকায় মাদক পাচারে জড়িত একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান নিয়েছে।

সেই তথ্য অনুযায়ী র্যাবের একটি দল ঐ এলাকায় অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এরপর আত্মরক্ষার্থে র্যাবের পক্ষে থেকে পাল্টা গুলি ছোঁড়া হয়।

উক্ত ঘটনায় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত আব্দুল করিম (৩৮) গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে পৌছার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এদিকে র্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী একটি এলজি, ৩ রাউন্ড গুলি,২ রাউন্ড গুলির খালী খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, নিহত আব্দুল করিম ডাকাতী, অপহরণ মামলার পলাতক আসামী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.