গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজার জেলার টেকনাফে বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে মালিকবিহীন ১লক্ষ ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে জানান, ৬ মে শুক্রবার ভোর রাত ৩টার দিকে তার নেতৃত্বে টেকনাফ সাবরাং নয়াপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচারকারিরা বিজিবি উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
অপরদিকে, একইদিন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বিওপির বিজিবির সদস্যরা গোপন সংবাদে ভিত্তিতে নাফনদী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন আরো ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৩ কোটি ৯ লক্ষ টাকা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.