সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বিজিবি’র গুলিতে আরো দুই মাদক ব্যবসায়ী নিহত : ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবি’র গুলিতে আরো দুই মাদক ব্যবসায়ী নিহত : ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী সীমান্তে বিজিবির সাথে আবারও গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও বড় একটি ইয়াবার চালান।

বিজিবির পাঠানো প্রেস বার্তায় জানা যায়, ২৪ জুলাই (শুক্রবার) গভীর রাত ১১টার দিকে বিজিবি জানতে পারে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা নাফনদী সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে।

সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী হ্নীলা লেদা বিওপিতে দায়িত্বরত ২ বিজিবি সদস্যদের একটি দল উক্ত এলাকায় অভিযানে গিয়ে নাফনদী ছুরির খাল লবণ মাঠ সংলগ্ন কেওড়া বাগানের ভিতর অবস্থান নেয়।

কিছুক্ষণ পর নাফনদী সাঁতরিয়ে ২/৩জন লোক উপকূলে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে তাদের থামানোর চেষ্টা করলে মাদক পাচারে জড়িত অপরাধীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

এতে বিজিবির তিন সদস্য আহত হলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা দুই যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে পৌছার পর কর্মরত চিকিৎসক গুলিবিদ্ধ দুইজনকে মৃত ঘোষণা করে নিহতরা হচ্ছে, উখিয়া বালুখালী ১নং রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ’র পুত্র মোঃ ফেরদৌস (৩০), মৃত সৈয়দ আহাম্মদের পুত্র আব্দুস সালাম (৩৫)।

এদিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে ২ লক্ষ, ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ১টি অস্ত্র, ১ রাউন্ড গুলি, ১টি ধারালো কিরিচ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান উদ্ধারকৃত ইয়াবা গুলোর আনুমানিক মূল্য ৬ কোটি, ৩০ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত অপরাধীদের নির্মুল করার জন্য বিজিবি সৈনিকদের চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.