কক্সবাজার জেলার টেকনাফে মিয়ানমার বিয়ারসহ মোঃ হেলাল উদ্দিন (২৪) নামক এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক হ্নীলা আলী খালী এলাকার অছিউর রহমানের ছেলে বলে জানায়। টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, ২০ নভেম্বর শুক্রবার ভোর রাতে থানা পুলিশের (এসআই) শামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা আলী খালী এলাকায় বসত-বাড়ীতে অভিযান চালিয়ে মিয়ানমারের ৫০ ক্যান আন্ডামান গোল্ড বিয়ারসহ তাকে আটক করে।
আটক যুবকসহ একই এলাকার হারুনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.